জাকির হোসেনকে আটক রাখা কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছেন। জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে আটক রাখা কেন অবৈধ হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে জাকির হোসেনকে আটক রাখার বৈধতা পরীক্ষা করতে তাঁকে ১৯ জুলাই আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ ছয় বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন!’ শিরোনামে প্রতিবেদনটি গতকাল একটি দৈনিকে ছাপা হয়। এটা আদালতে উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সহসভাপতি কে এম সাইফুদ্দিন আহমেদ। পরে শুনানি নিয়ে আদালতে আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে আইনজীবী সাইফুদ্দিন আহমেদ বলেন, আদালত রুল জারির পাশাপাশি জাকির হোসেনকে আগামী ১৯ জুলাই আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনটিতে বলা হয়, ‘শুধু নামের মিল থাকায় নির্দোষ হয়েও কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডের পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন নারায়ণ-গঞ্জের জনৈক জাকির হোসেন। অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা ও আন্তরিকতার অভাবে নিজ নামের আরেক ব্যক্তির দণ্ড ভোগ করতে হচ্ছে জাকিরকে। যথাযথ উদ্যোগের অভাবে বিষয়টির প্রতিকার পাচ্ছেন না গরিব ও নির্দোষ ওই ব্যক্তি। ১৯৯১ সালের ১১ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাজবী এলাকায় ছিনতাইকারীদের হাতে বিকচান মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় অজ্ঞাত চারজনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা হয়। পরের বছর ১০ মে একই থানার ব্যাপারীপাড়ার জাকির হোসেনকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।