প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বনির্ভর জাতি গঠনে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তাই বিজ্ঞান শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। গতকাল রোববার ‘প্রাণ ফ্রুটো-ভিকারুননিসা নূন পঞ্চদশ বিজ্ঞান উৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয় এই উৎসব।কলেজের অধ্যক্ষের চলতি দায়িত্বে থাকা মঞ্জু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক।