জাতিসংঘ মহাসচিবকে ডক্টর অব লজ ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর এক বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমিটির সুপারিশক্রমে বুধবার রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এতে সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সম্মানসূচক এ ডিগ্রি দেবেন। সমাবর্তন অনুষ্ঠানে মহাসচিব বান কি মুন শিক্ষক-শিক্ষার্থী ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেবেন।