জাতীয় অধ্যাপক ইব্রাহিমের জন্মশতবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, বিনা মূল্যে হূদেরাগ ও ডায়াবেটিস চিকিৎসার পরামর্শ দেওয়াসহ নানা আয়োজনে গতকাল শনিবার উদ্যাপিত হলো জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিমের শততম জন্মবার্ষিকী। গতকাল সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ ডায়াবেটিক সমিতি রাজধানীর কয়েকটি এলাকায় সাধারণ মানুষের বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় করে। এ ছাড়া বারডেম এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের বিশেজ্ঞ চিকিৎসকেরা বিনা মূল্যে রোগী দেখেন ও পরামর্শ দেন।ইব্রাহিমের কর্মময় জীবন নিয়ে সকাল ১০টায় সেগুনবাগিচায় দ্বিতীয় বারডেম ভবনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। আলোচনা সভার পর ইব্রাহিমের ১০০টি ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এর আগে সকাল ১০টায় বারডেম বহির্বিভাগে তাঁর জীবন নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। দিবসটি উপলক্ষে সমিতির নিজস্ব প্রকাশনা কান্তির বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। তাঁর ছবি ও বাণী নিয়ে একটি রঙিন পোস্টার ছাপা হয়েছে। এ ছাড়া সারা দেশের অধিভুক্ত সমিতিগুলোতেও নানা কর্মসূচি পালন করা হয়।