জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ বাঁধ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। অথচ এ বিষয়টি নিয়ে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের অবস্থান এখনো স্পষ্ট নয়। টিপাইমুখ বাঁধের বিষয়ে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় প্রতিবছর কোটি কোটি টাকার ক্ষতি গুণতে হবে।গতকাল বৃহস্পতিবার টিপাইমুখ বাঁধ নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। তাঁরা এ জাতীয় স্বার্থে সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। সিলেট বিভাগ উন্নয়ন ছাত্র সংগ্রাম পরিষদ ওই গোলটেবিলের আয়োজন করে।আয়োজক সংগঠন ও প্রকৌশলী ম. ইনামুল হক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে টিপাইমুখের ইস্যুটি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা, ভারতের কাছে জোরালোভাবে প্রতিবাদ জানানো ও সংসদে আলোচনার জন্য বিষয়টি উপস্থাপনের দাবি জানানো হয়।ভাষাসৈনিক আবদুল মতিন এ বিষয়ে সাধারণ জনগণের কাছে গিয়ে তাঁদের সংগঠিত করার আহ্বান জানান।কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, এটি জাতীয় সমস্যা। টিপাইমুখ বাঁধ হলে শুধু সিলেট নয়, পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে।বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভুঁইয়া, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক টিপু বিশ্বাস, তারেক শামসুর রেহমান, বিএনপির মহিলা সাংসদ শাম্মী আক্তার প্রমুখ আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এহসানুল হক।