জাতীয় কমিটির কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আজ সোমবারের পূর্বঘোষিত সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। গতকাল রোববার জাতীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আজ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি হওয়ার কথা ছিল। ওই সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠানের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তি।