জাতীয় কাব ক্যাম্পুরি শুরু ৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরি আগামী ২ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফেব্রুয়ারি শুরু হবে। গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সপ্তাহব্যাপী এই ক্যাম্পুরিতে অংশ নিতে আসা ইউনিটগুলোকে ৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার মধ্যে রিপোর্ট করতে হবে। জাতীয় কাব ক্যাম্পুরির অন্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। তথ্যবিবরণী।