জাতীয় কাব ক্যাম্পুরির উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউটসের উদ্যাগে গাজীপুরের মৌচাকে আয়োজিত সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরির উদ্বোধন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা ১১টায় সমাবেশের উদ্বোধন করবেন। ১৪ ফেব্রুয়ারি সমাপনী দিনে থাকবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।কাব স্কাউটদের জন্য সবচেয়ে বড় শিক্ষামূলক এ সমাবেশে সারা দেশ থেকে প্রায় নয় হাজার স্কাউট ও কর্মকর্তা অংশ নেবেন। সমাবেশ উপলক্ষে মৌচাকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্কাউটসের জাতীয় কমিশনার মেজবাহউদ্দিন ভূঁইয়া এতে বক্তব্য দেন।আয়োজকেরা জানান, এবারের ক্যাম্পুরির থিম নির্বাচন করা হয়েছে ‘সকল বাধা পেরিয়ে যাব’। ক্যাম্পুরিতে স্কাউটদের জন্য আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থাকবে কিচিরমিচির, আপন ঘর, শুভসকাল ও ক্যাম্প ফায়ার এবং উদ্দীপক ইভেন্টের মধ্যে থাকবে আমাদের খেলা, বন্ধু খুঁজি, কার্নিভাল, আমিও পারি, প্রযুক্তির আলোসহ বিভিন্ন অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।