জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে ২৫ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ জুন ২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। সরকারি কাজে ব্যস্ত থাকায় এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকছেন না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুরস্কার দেবেন।তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন গতকাল রোববার এ তথ্য জানিয়ে বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জানা যায়, সরকারের ইচ্ছা, যে বছরের পুরস্কার, পরের বছরই তা প্রদান করা। যেহেতু এক বছর চলে গেছে, তাই আর দেরি না করে জ্যেষ্ঠ একজন মন্ত্রীর মাধ্যমেই এই পুরস্কার দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।