জাতীয় নিরাপত্তা বিষয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘ম্যানেজিং ডিফেন্স ইন এ ওয়াইডার সিকিউরিটি কনেটক্সট’ বিষয়ে দুই দিনব্যাপী সেমিনার গতকাল বুধবার সমাপ্ত হয়।ঢাকার ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল ডিফেন্স কলেজ জাতীয় নিরাপত্তাবিষয়ক এ সেমিনারের আয়োজন করে। কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর এবং ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার নিক লো সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সনদ বিতরণ করেন।সেমিনার পরিচালনাকারী জাতীয় নিরাপত্তা বিষয়ে ব্রিটিশ বিশেষজ্ঞ দলে ছিলেন লন্ডন ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরা ক্ল্যারি এবং ব্রিটিশ ডিফেন্স একাডেমির আন্তর্জাতিক শাখার প্রধান কর্নেল মার্টিন ফোরগ্রেভ। আইএসপিআর।