জাতীয় পরিচয়পত্র বিতরণ আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় দফায় ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) হালনাগাদ ভোটারদের জাতীয় পরিচয়পত্র আজ রোববার থেকে বিতরণ শুরু হচ্ছে। এবার ভোটারদের সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয় থেকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।উত্তরা থানার একটি ওয়ার্ডে ৪ আগস্ট পর্যন্ত, পল্লবী থানাধীন চারটি ওয়ার্ডে ২৯ আগস্ট পর্যন্ত, মিরপুরের নয়টি ওয়ার্ডে ৩০ আগস্ট, লালবাগের ১০টি ওয়ার্ডে ২৮ আগস্ট, মোহাম্মদপুরের সাতটি ওয়ার্ডে ২৪ আগস্ট, ধানমন্ডির পাঁচটি ওয়ার্ডে ১৮ আগস্ট, সবুজবাগের সাতটি ওয়ার্ডে ২১ আগস্ট, মতিঝিলের আটটি ওয়ার্ডে ২২ আগস্ট, কোতোয়ালির ছয়টি, ডেমরার ছয়টি ও সূত্রাপুরের ১০টি ওয়ার্ডে ২৩ আগস্ট, ক্যান্টনমেন্ট বোর্ডে ২৬ আগস্ট, গুলশানের পাঁচটি ওয়ার্ডে ২৯ আগস্ট, তেজগাঁওয়ের চারটি ওয়ার্ডে ২২ আগস্ট এবং রমনার পাঁচটি ওয়ার্ডে ১৭ আগস্ট পর্যন্ত জাতীয় পরিচয়পত্র বিতরণ চলবে।