জাতীয় পানি আইন পরিমার্জনে কমিটি
জাতীয় পানি আইনের কিছু সংশোধনী পরিমার্জনের জন্য পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক মকবুল হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পরিমার্জিত খসড়া পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেবে।গতকাল রোববার সচিবালয়ে জাতীয় পানিসম্পদ পরিষদের সভা শেষে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বেআইনিভাবে পানি ব্যবহার করলে পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা অথবা উভয়দণ্ডের বিধান করা হবে।জানা যায়, কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পরিমার্জিত খসড়া পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপরই খসড়াটি নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। রমেশ চন্দ্র সেন আরও বলেন, পানিসম্পদ রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পানিনীতির আলোকে এ নতুন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। ১৩টি মন্ত্রণালয় ও ৩৫টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আইনের খসড়াটি তৈরি করা হয়েছে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন শেষে আইনটি পাসের জন্য জাতীয় সংসদে পাঠানো হবে। দেশের পানিসম্পদের অপচয় বন্ধ ও অবাধে পানিদূষণ বন্ধে এ আইনটি প্রয়োজনীয় বলে উল্লেখ করেন মন্ত্রী।