জাতীয় প্রেকক্লাবের সামনে নার্সদের অবস্থান চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যেষ্ঠতার ভিত্তিতে ব্যাচভিত্তিক নিয়োগসহ কয়েকটি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে নার্সদের লাগাতার অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার অবস্থান ধর্মঘটের পাশাপাশি ‘প্রতিবাদ বিক্ষোভ মিছিল’ করেছেন আন্দোলনরত নার্সরা।
বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে আশপাশের রাস্তা ঘুরে আবারও প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে ওই এলাকায় গাড়ির গতি কমে গিয়ে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়।
সরকারি কর্মকমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে গত ৪ এপ্রিল থেকে আন্দোলন করছেন নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সাধারণ সম্পাদক নাহিদা আক্তার গতকাল রাত পৌনে আটটায় প্রথম আলোকে বলেন, তাঁদের কর্মসূচি চলছে।