জাতীয় প্রেসক্লাবে নয় সাংবাদিক অবাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগে এটিএন বাংলার আটজনসহ নয় সাংবাদিককে কালো তালিকাভুক্ত করে জাতীয় প্রেসক্লাব এলাকায় তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ক্লাবের সদস্য ভানুরঞ্জন চক্রবর্তীর সদস্যপদ স্থগিত করে তাঁকে বক্তব্য দেওয়ার জন্য এক সপ্তাহের সময় দিয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ রাতে প্রথম আলোকে এ সিদ্ধান্তের খবর নিশ্চিত করেন।কালো তালিকাভুক্ত নয় সাংবাদিক হচ্ছেন, এটিএন বাংলার জহিরুল ইসলাম মামুন (জ. ই. মামুন), কেরামত উল্লাহ বিপ্লব, মাহমুদুর রহমান, নাদিরা কিরণ, মানস ঘোষ, এস এম বাবু, শওকত মিলটন, মাহফুজ রহমান মিশু ও শামীম আহমেদ। তাঁদের মধ্যে শামীম আহমেদ ভোরের কাগজ-এর।গত ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে। ওই কর্মসূচিতে এক সাংবাদিক নেতার ওপর হামলা চালান এটিএন বাংলার সাংবাদিকেরা। এর আগে গত ২৮ জুন সাংবাদিকদের মানববন্ধনে হামলারঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ১১ জনকে সংগঠন থেকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করে।