জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের দাবি জানিয়েছে। গতকাল রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতারা এই দাবি জানান। এর আগে গতকাল শোক দিবস উপলক্ষে প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর আয়োজন করা হয় আলোচনা সভা। বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে এতে সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, কার্তিক চক্রবর্তী, শাহজাহান মিয়া, আবদুল জলিল ভূঁইয়া, আজিজুল ইসলাম ভূঁইয়া, সাইফুল আলম প্রমুখ বক্তব্য দেন। আলোচনায় বক্তারা বলেন, এই জাতীয় প্রেসক্লাবের জমি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু চক্রান্তকারীরা জাতির জনকের অবদানও অস্বীকার করেছে। বিজ্ঞপ্তি।