জাতীয় বধির সংস্থা অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ জাতীয় বধির সংস্থায় দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতি চলছে। আমরা বধির ও শ্রবণ প্রতিবন্ধী, তাই এসব অনিয়মের প্রতিবাদ করতে পারি না। চোখের দেখা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না।’গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সাধারণ বধির প্রতিনিধিরা। তাঁরা সংস্থার দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক ইসতিয়াক আলমের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সংস্থার আজীবন সদস্য মিজানুর রহমান। বধির প্রতিনিধি ওসমান খালেদ, এম আই চৌধুরী, জাহিদ হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।অনেকটা অস্পষ্ট উচ্চারণে মিজানুর রহমান বলেন, সংস্থাটি বর্তমানে অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তাদের প্রকৃত বয়স গোপন করে নেতা হওয়া, সংস্থার দোকান নিজ নামে বরাদ্দ নেওয়া, ২০০৩ সালের পর থেকে সংস্থার কোনো অডিট না হওয়া, সাধারণ বধিরদের মারধর করাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।