জাতীয় বিতর্ক উত্সব ৩০-৩১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) সারা দেশের বিতার্কিকদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে এনডিএফবিডি পঞ্চম জাতীয় বিতর্ক উত্সব-২০১০। ৩০ ও ৩১ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এ বিতর্ক অনুষ্ঠিত হবে। উত্সবে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজারের বেশি বিতার্কিক ও বিতর্ক অনুরাগী অংশ নিতে যাচ্ছে। দুই দিনের এ উত্সবে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন মডেলের বিতর্ক, বিতর্ক কর্মশালা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, মিট দ্য পারসোনালিটি, মিট দ্য করপোরেট, বিতার্কিকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্প ফায়ার, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।বিতর্ক উত্সবে অংশগ্রহণ, নিবন্ধন ও উত্সবসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৬১১৫৪১৫৬৬, ০১৯১৫৫৯৬৯৯০, ০১৭১২৬৫৫১৩২ ও ০১৭১০৫৭৭৮১২ এই নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া www.ndfbd.org ওয়েসবাইটে এ-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।