জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হলেন নোমান উর রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধি-দপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নোমান উর রশীদকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের অনুমোদনক্রমে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। আগামী চার বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। আগের কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদের মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক নোমানকে নিয়োগ দেওয়া হয়েছে।