জাতীয় মানবসম্পদ সম্মেলন সেপ্টেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর রাজধানীতে ‘প্রথম জাতীয় মানবসম্পদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে স্কলারস বাংলাদেশ ও হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, তিন দিনব্যাপী এ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিজনেস স্কুল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ছাড়াও সহযোগী হিসেবে থাকছে আরও আটটি প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেডের ওয়েবসাইট www.hcdlbd.com উদ্বোধন করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিআইএমের মহাপরিচালক এ আর খান, আইসিডিডিআরবির মানবসম্পদ বিভাগের প্রধান মোশাররফ হোসেন, সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান আবদুস সালাম ভূঁইয়া প্রমুখ। স্কলারস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলারা এ খান এবং হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এম ই চৌধুরী শামীম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।