জাদুঘরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্ত এবং অবসর-উত্তর ছুটি ভোগরত কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা এবং পেনশনের চেক হস্তান্তর করা হয়েছে। কবি সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁদের হাতে পেনশন ভাতার চেক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান। বক্তব্য দেন জাদুঘর কর্মকর্তা সমিতির সভাপতি আনজালুর রহমান, আলী আকবর সিকদার প্রমুখ। সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।