জানুয়ারিতে ঢাকায় গম্ভীরা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে গম্ভীরা উৎসব। সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা ‘দিয়াড়’ এই উৎসবের আয়োজন করবে। নতুন বছরের জানুয়ারিতে এই উৎসব হবে।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসংগীতের অন্যতম একটি ধারা গম্ভীরা। দেশের বিভিন্ন জেলা ও পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলেও গম্ভীরার প্রচলন আছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া বর্ণনামূলক গান। এতে সমাজের বিভিন্ন সমস্যার বিষয়টি হাসিঠাট্টার সঙ্গে তুলে ধরা হয়।