জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পাইলস ও কলোরেক্টাল ক্যানসার দিবস ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত পাইলস সমস্যায় ভুগছেন এমন এক হাজার ২৫০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এ সময় ওজন, উচ্চতা, বিএমআই, ব্লাড গ্রুপ ও ব্লাড সুগার নির্ধারণ করা হয়।এ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০০ ছাত্রছাত্রী এক শোভাযাত্রায় অংশ নেন। পরে এই ছাত্রছাত্রীদের উদ্দেশে কীভাবে এ রোগ থেকে বিরত থাকা যায় তার ওপর বক্তব্য দেন বিশিষ্ট কলোরেক্টাল সার্জন ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক এ কে এম ফজলুল হক। এ ছাড়া স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়। এতে ছিল কর্মশালা, পোস্টার প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।মেলায় প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন সাংসদ কামাল আহমেদ মজুমদার, ইমপ্রেস গ্রুপের পরিচালক মো. জহির উদ্দিন আল মামুন, জেনারেল ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল হক, চ্যানেল-৯-এর ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান ও সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার। মেলা পরিচালনা করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান জোনাইদ শফিক ও ব্যবস্থাপনা পরিচালক সরদার এ নাঈম। বিজ্ঞপ্তি।