জামায়াত নেতা তাসনীম মুক্তি পেয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রচার সেক্রেটারি তাসনীম আলম জামিনে মুক্তি পেয়েছেন। গত শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের পর বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাসনীম আলমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ। ইজ্জত উল্লাহ ২৬ এপ্রিল মুক্তি পেয়েছেন।জামায়াতের একটি সূত্র জানায়, তাসনীম আলম পাঁচটি মামলায় জামিন পেয়ে ১৫ মার্চ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। কিন্তু জেলগেট থেকে তাঁকে আটক করে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।