জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এবং হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরোধিতা করে গতকাল সোমবার সকালে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। মুক্তিযোদ্ধাদের একটি বিশাল মিছিল গতকাল রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হয়। মিছিলটি জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংসদের পতাকা নিয়ে মুক্তিযোদ্ধারা রাজপথে আছেন। এই বিচার না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।চেয়ারম্যান আরও বলেন, ‘হেফাজতে ইসলামের নামে নতুনভাবে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিয়ে জামায়াত-শিবির তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। ওরা মধ্যযুগীয় কায়দায় দেশ পরিচালনার আবদার করছে। তারা নারীদের ঘরে বন্দী করতে চায়, শহীদ মিনার ও বাংলার ঐতিহ্যমণ্ডিত ভাস্কর্য ভেঙে ফেলতে চায়। বাংলাদেশের মাটিতে তাদের দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না।’সমাবেশে আরও বক্তব্য দেন সংসদের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন, মহাসচিব (কল্যাণ) মনিরুল হক, যুগ্ম সচিব শফিকুল বাহার মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।