জামায়াত-শিবিরকে নিষদ্ধি করার দাবি বাম মোর্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবিরের রাজনীতি নিষদ্ধি করার দাবি জানিয়েছে গণতানি্ত্রক বাম মোর্চা।গতকাল মঙ্গলবার মোর্চার এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।সভায় বলা হয়, একাত্তরে যে রাজনৈতিক শক্তি খুন-ধর্ষণ-লুটতরাজের সঙ্গে যুক্ত ছিল, যারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছিল, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কিন্তু বিভিন্ন সময় শাসক দলগুলো নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতকে তোষণ করেছে। তার পরও জনগণ প্রমাণ করেছে, মুক্তিযুদ্ধ এখনো জনগণের প্রধান ঐক্যসূত্র।সভায় বাম মোর্চার নেতারা বলেন, শাহবাগের আন্দোলন আবারও প্রমাণ করেছে জনগণই সর্বোচ্চ নির্ধারক শক্তি। মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান, সাইফুল হক, আবদুস সালাম, হামিদুল হক, ইয়াসিন মিঞা, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।