জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া দ্রুত শুরু হবে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জামায়াতে ইসলামী একটি ফ্যাসিবাদী দল। দেশব্যাপী জামায়াত নিষিদ্ধের দাবি উঠেছে। তাই দলটিকে নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার। নিষিদ্ধ করার প্রক্রিয়া দ্রুত শুরু হবে। গতকাল মঙ্গলবার দুপুরে মতিঝিলের বিমান অফিসের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন। ১৮-দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান, আফজাল হোসেন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।