জামায়াতে ইসলামীর ১৭ নেতা-কর্মী দুই দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ১৭ জন নেতা-কর্মীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শাহাদত হোসেন এ আদেশ দেন। এ ছাড়া পৃথক আরেকটি মামলায় জামায়াতের আরও ১৮ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আদালত আগামী ১৮ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।গতকাল রমনা থানার পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত ওই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট কাঁকরাইল মোড়ে জামায়াতের মিছিল থেকে রমনা থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। মামলায় বলা হয়, আসামিরা বেআইনি জনতাবদ্ধে লাঠিসোঁটাসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়।