জামায়াতের অপতৎপরতার প্রতিবাদে শিক্ষকদের মৌন মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে গতকাল বুধবার মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এ অপতৎপরতা চালানো হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। তাঁরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।সকাল সাড়ে ১০টায় অপরাজেয় বাংলা থেকে শুরু হওয়া মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আ ব ম ফারুক ও সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান।আ ব ম ফারুক বলেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনী লাখ লাখ বাঙালিকে হত্যা করেছিল, লুণ্ঠন করেছিল মা-বোনের ইজ্জত। ধর্মকে রাজনীতিতে টেনে আনা বিভ্রান্ত কিছু মানুষ এতে সহযোগিতা করেছিল। বর্তমান সরকার সেই সব যুদ্ধাপরাধীর বিচারের নিশ্চয়তা দেওয়ায় জনগণ তাদের নির্বাচিত করেছে। এই বিচার অবিলম্বে বাস্তবায়িত করতে হবে। প্রয়োজনে আরও ট্রাইব্যুনাল গঠন করে আরও যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।