জামায়াতের অর্থের উত্স বন্ধ করতে হবে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির অর্থের উত্স বন্ধ করার দাবি জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ দাবি জানান। ‘ভাষা আন্দোলন ও কমরেড তোয়াহার ভূমিকা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)। দলটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত-শিবির প্রকাশ্যে পুলিশের ওপর হামলা করে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ অপশক্তি রাজনৈতিক আদর্শ তালেবানি আদর্শের অনুরূপ। শিল্পমন্ত্রী বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিরোধিতা করছে। এর ফলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। এ ধরনের অপচেষ্টা এখনই রুখে দেওয়া প্রয়োজন। তিনি বলেন, লেজে পা রেখে অপশক্তিকে আরও সুযোগ দিলে, তাদের উদ্যত থাবা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাঙালি জাতিকে অচিরেই গ্রাস করবে। তথ্য বিবরণী