জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে বাধার বিষয়ে রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ও পুরানা পল্টনে ঢাকা মহানগর কার্যালয়ে জামায়াতের সদস্য ও বৈধ দর্শনার্থীদের প্রবেশ করা, সভায় অংশ নেওয়া এবং একটি রাজনৈতিক দলের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ রুল জারি করেন। রুলে জামায়াতের ওই দুই কার্যালয়ে প্রবেশে বাধা না দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।