জামায়াতের ঢাকা মহানগর কমিটিতে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রফিকুল ইসলাম খান আমির পদে বহাল ও নুরুল ইসলাম বুলবুল সেক্রেটারি হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়।নতুন এই কমিটিতে হামিদুর রহমান আযাদ ও আবদুল হালিমকে নায়েবে আমির করা হয়েছে। এর আগের দুই কমিটিতে নায়েবে আমিরের পদ ছিল না। এ ছাড়া সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম ভুঁইয়াকে সহকারী সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই কমিটি আগামী ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।দলীয় সূত্র জানায়, একই সঙ্গে ঢাকা মহানগর জামায়াতের ৪২টি সাংগঠনিক থানার আমির পদে নির্বাচন হয়। তবে তাঁদের নাম প্রকাশ করা হয়নি।