জামায়াতের নেতা এ টি এম আজহার জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। বিকেল সোয়া চারটার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে মগবাজারের বাসায় ফেরার পর ওই বাসার নিচে পুলিশ অবস্থান নিয়েছে।রমনা থানার ওসি মশিউর রহমান রাত সোয়া আটটায় জানান, ‘নিরাপত্তার জন্য পুলিশ দেওয়া হয়েছে, যাতে বাইরের কেউ ঝামেলা করতে না পারে। উনিও যাতে কোথাও মুভ না করেন।’গত বছরের ১৯ সেপ্টেম্বর কাকরাইলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সহিংস ঘটনার পর এ টি এম আজহারকে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়।এ টি এম আজহারের মুক্তির খবর পেয়ে গত বুধবার সকাল থেকেই জামায়াতের বেশকিছু নেতা-কর্মী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে ভিড় জমান। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ গতকাল বেলা আড়াইটার দিকে কারা ফটকের সামনে সাংবাদিকদের বলেন, ‘কারা কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দিতে সময়ক্ষেপণ করায় আমরা মনে করছি, সরকার গোপন কোনো চক্রান্তে লিপ্ত হয়েছে।’