জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ছয়জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে গতকাল বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে মালিবাগ রেলগেট এলাকায় মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। দলের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন মিছিলের নেতৃত্ব দেন। এ সময় জামায়াতের তেজগাঁও থানা কমিটির আমির সালাহ উদ্দিন, রমনা থানা জামায়াতকর্মী শাহীন মোল্লা, আনোয়ার হোসেন, ফজলুর রহমানসহ ছয়জনকে আটক করে পুলিশ। জামায়াত দাবি করেছে, পুলিশের লাঠিপেটায় দলের পল্টন থানা কমিটির আমির মোকাররম হোসাইন খানসহ পাঁচজন আহত হয়েছেন।