জামিন পেয়ে স্বর্ণালংকার চুরি আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের একটি স্বর্ণালংকারের দোকানে চুরির ঘটনায় চোরাই স্বর্ণসহ গ্রেপ্তার হয়েছিলেন তাঁরা। সম্প্রতি ওই মামলায় জামিন পেয়ে আবার তাঁরা হানা দিয়েছেন মৌলভীবাজারে অপর একটি স্বর্ণালংকারের দোকানে। সেখান থেকে চুরি করেন অলংকার ও নগদ টাকা। গত সোমবার রাতে আবারও তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া এই ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম, ফোরকান ফকির এবং শাহ আলম পাটোয়ারি।গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ১৪ জুলাই এই চোরের দল মৌলভীবাজার সদর মডেল থানার এম সাইফুর রহমান সড়কে নিপু জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় ৩২০ ভরি ওজনের স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা চুরি করে। এ ব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা হয়। মৌলভীবাজার জেলা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে ১৮ ভরি স্বর্ণ, ৩৮ হাজার টাকাসহ শরিফুল ও ফোরকানকে গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পরে চাঁদপুর জেলার কচুয়া উপজেলা থেকে দুই ভরি স্বর্ণ, ৭০ হাজার টাকাসহ শাহ আলম নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।