জামিলুর রেজা চৌধুরী ও আবদুল মালিক পেলেন কাজী আজহার আলী স্মৃতি স্বর্ণপদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাতীয় অধ্যাপক আবদুল মালিককে কাজী আজহার আলী স্মৃতি স্বর্ণপদক-২০১১ দিয়েছে বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি।গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক অনুষ্ঠানে তাঁদের এ পদক দেওয়া হয়। বাংলাদেশ ইউনিভার্সিটির ১০ বছর পূর্তি ও দ্বিতীয় কাজী আজহার আলী স্মৃতি স্বর্ণপদক প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি ও কাজী আজহার আলী ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বলা হয়, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য জামিলুর রেজা চৌধুরীকে এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আবদুল মালিককে স্বর্ণপদক দেওয়া হয়। তাঁদের একটি করে সনদপত্রও দেওয়া হয়।অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বক্তব্য দেন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মো. গোলাম আলী ফকির। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ-কাজের উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।