জার্নালিজম অ্যান্ড পিস ফাউন্ডেশনের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকতা পেশার উন্নয়ন ও নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে রাজধানীতে যাত্রা শুরু করেছে ‘জার্নালিজম অ্যান্ড পিস ফাউন্ডেশন’ (জিপিএফ) নামে একটি প্রতিষ্ঠান। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সাংবাদিক ও লেখক হারুন হাবীব এ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে বিশেষ অবদানের জন্য জিপিএফ শান্তি পুরস্কার প্রবর্তন করবে। এ ছাড়া নবীন সাংবাদিকদের কল্যাণে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।