জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থেকে গত মঙ্গলবার রাতে বিপুল পরিমাণে জাল টাকার নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ সময় মাসুদ রানা (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে পল্লবী থানার ৭ নম্বর সেকশনের বি ব্লকের ৮ নম্বর সড়কের ওই ভবনে অভিযান চালায়। অভিযানের সময় ৩৭১টি এক হাজার টাকার, ১৭টি ৫০০ টাকার, ১০০টি ১০০ টাকার জাল নোট জব্দ করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে অর্ধেক তৈরি লাল ও সাদা রং ছাপ দেওয়া ২০টি কাগজ, যেগুলোতে পরে অন্যান্য রং ও ছাপ বসিয়ে এক হাজার টাকার জাল নোট তৈরি করা হতো বলে ধারণা করা হচ্ছে। এ রকম নীল ও সাদা রঙের ছাপ দেওয়া অর্ধ সমাপ্ত আরও সাতটি নোট পাওয়া গেছে। এ ছাড়া এক হাজার টাকার জাল নোট তৈরির জন্য মাপ করে কেটে রাখা কাগজ ৬৪০টি, বাংলাদেশ ব্যাংক লেখা নিরাপত্তা স্টিকারযুক্ত জাল নোট তৈরির এক বান্ডিল কাগজ, সোনালি ও রুপালি রং হিসেবে ব্যবহার করার জন্য রাসায়নিক ও বিভিন্ন প্রযুক্তিগত যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, যে ভবনটিতে অভিযান চালানো হয়, সেটা ছিল একটি জাল টাকা তৈরির কারখানা।