জাল টাকার মামলায় ১২ বিদেশিসহ ১৩ জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল দেশি-বিদেশি মুদ্রাসহ আফ্রিকার বিভিন্ন দেশের ১২ নাগরিকসহ ১৩ জনকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত এই আদেশ দেন। গত ৫ মার্চ উত্তরার একটি বাড়ি থেকে একজন বাংলাদেশিসহ ১৭ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০০ মার্কিন ডলারের ৬৭টি জাল নোট, বাংলাদেশি এক হাজার টাকার আটটি জাল নোট, জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।