জাল নোট শনাক্তের ১৮০ মেশিন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা সামনে রেখে জাল নোট শনাক্ত করার ১৮০টি মেশিন রাজধানীর বিভিন্ন গরুর হাটে সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ কথা বলা হয়েছে। বাসস।এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৮০টি মেশিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ২৫টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দিয়েছে। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে বাকি ৭৫টি মেশিন সরবরাহ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা গতকাল বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে এর আগে পর্যাপ্তসংখ্যক মেশিন দেওয়া হয়েছে। ঈদের গরু কেনাবেচা শেষ না হওয়া পর্যন্ত অন্য ব্যাংকগুলোও দেশের বিভিন্ন গরুর হাটে বুথ বসাবে। এসব বুথে বসে অভিজ্ঞ ক্যাশিয়াররা জাল টাকা শনাক্ত করবেন।