জাল পাসপোর্টসহ আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল পাসপোর্ট ও পাসপোর্ট তৈরির উপকরণসহ আটজনকে গত শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। গতকাল রোববার পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁদের হাজির করা হয়।পুলিশ জানায়, ঢাকা ও এর বাইরে কয়েকটি জেলায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৪০টি জাল পাসপোর্ট, জাল পাসপোর্ট তৈরির সরঞ্জামাদি, জাল ভিসাসহ বিভিন্ন নামের অনেক সিল উদ্ধার করা হয়। এর মধ্যে বিভিন্ন পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের নামের সিল, বিমানবন্দরের বহিরাগমন (ইমিগ্রেশন), বিভিন্ন ব্যাংক এবং ডলার সংযুক্তির জন্য মুদ্রা ব্যবসা প্রতিষ্ঠানের সিলও রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: শরিফুল ইসলাম, কারিমা সুলতানা, রুনা আকতার, আশিকুর রহমান, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, মোদাচ্ছের হোসেন ও আকবর আলী।গোয়েন্দা পুলিশ জানায়, এ দলটি হাতে লেখা পাসপোর্টে প্রকৃত ব্যক্তির ছবি পরিবর্তন করে পাসপোর্ট জাল করে। গ্রেপ্তার হওয়া দুই নারী মিরপুরের রূপনগরের বাসায় বসে পাসপোর্টে নকল ছবি লাগিয়ে যথাস্থানে জাল সিল মেরে পাসপোর্ট তৈরি করতেন।