জাল ভিসাসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুলের একটি মুঠোফোনের যন্ত্রাংশ বিক্রির প্রতিষ্ঠানে গতকাল বুধবার অভিযান চালিয়ে পাঁচটি পাসপোর্ট ও ২৫টি জাল ভিসাসহ দুজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।আটক ব্যক্তিরা হলেন শেল্টার শপিং সেন্টারের কর্মী আল আমিন (২৬) ও মো. তুহিন (২৬)। সিআইডির সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।