জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ রাজধানীর ফকিরাপুল থেকে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর দেড়টায় পুলিশ ফকিরাপুলের জনতা অনুবাদ সেন্টারে অভিযান চালায়। এ সময় ক্লিয়ারেন্স সার্টিফিকেট, জাল ন্যাশনাল আইডি কার্ড, জাল মেডিকেল সার্টিফিকেট ও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জাল সনদ তৈরির কাজে ব্যবহূত কম্পিউটার এবং প্রিন্টার উদ্ধার করা হয়। পুলিশ সেন্টারের মালিক মো. ফারুককে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে ফারুক পুলিশকে জানান, তিনি দুই হাজার টাকার বিনিময়ে ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং পাঁচ হাজার টাকার বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট তৈরি করতেন।