জাসদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারের গায়ে আঁচড় কাটা যাবে না বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতারা। গতকাল সোমবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় নেতারা এ দাবি করেন। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসভবনে গত রোববার ককটেল হামলার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এ সময় বলেন, এসব হামলার কারণে সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ আরও জোরদার হবে। প্রতিবাদ সভায় ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মঈন উদ্দীন খান, শিরীন আখতার, করিম সিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।