জাহিদুল ইসলামের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদুল ইসলাম

অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশনের (এবিসি লিমিটেড) পরিচালক জাহিদুল ইসলাম (৬৬) মঙ্গলবার সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হৃদ্‌রোগ ও কিডনির সমস্যাজনিত জটিলতায় ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছিলেন।


জাহিদুল ইসলাম ১৯৫৪ সালে যশোরে জন্মগ্রহণ করেন। বুধবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর বাবা আমিরুল ইসলামের কবরে তাঁকে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাহিদুল ইসলাম প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ভগ্নিপতি।