জিগাতলায় ফ্ল্যাটের তালা ভেঙে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জিগাতলার মনেশ্বর রোডের একটি ফ্ল্যাটের তালা ভেঙে চুরি হয়েছে। গত মঙ্গলবার বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে। এই সময় ওই বাসায় কেউ ছিল না।হাজারীবাগ থানার পুলিশ জানিয়েছে, এই বিষয়ে থানায় একটি চুরির মামলা করেছেন গৃহকর্তা আসাদুজ্জামান। পুলিশ বিষয়টি তদন্ত করছে।গৃহকর্তা আসাদুজ্জামান জানান, গত মঙ্গলবার দুপুরে তিনি নিজের কার্যালয়ে ছিলেন। তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে কোচিং সেন্টারে যান। আধা ঘণ্টা বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা মূল দরজার দুটি তালা ভেঙে শয়নকক্ষ থেকে প্রায় সাড়ে ১৮ ভরি স্বর্ণালংকার ও ২৫ হাজার টাকা নিয়ে যায়। চোরের দল আলমারি ভাঙলেও অলংকার ছাড়া আর কিছুই নেয়নি। চুরি হওয়া অলংকারের বাজার মূল্য প্রায় সাড়ে নয় লাখ টাকা।