জিটিভির সম্প্রচার কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন।গতকাল রোববার জিটিভি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। লিখিত বক্তব্যে জিটিভির (গাজী স্যাটেলাইট টেলিভিশন) প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, শুধু গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করাই নয়, দেশের প্রতি মমত্ব ও দায়িত্ববোধ জিটিভি প্রতিষ্ঠার অন্যতম কারণ। বিশ্বের বাংলা ভাষাভাষী সব মানুষের কাছে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরাই জিটিভির মূলমন্ত্র। তিনি বলেন, ‘বিশ্বময় বাংলাদেশ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করবে জিটিভি।জিটিভির চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জিটিভির অনুষ্ঠান, সংবাদ সবকিছুতেই থাকবে দেশপ্রেমের ছোঁয়া।’সংবাদ সম্মেলনে জিটিভির কর্মকর্তারা বলেন, ‘জিটিভিতে মুক্তিযুদ্ধভিত্তিক, কৃষিভিত্তিক আর শিশুতোষ বিষয় আলাদা গুরুত্ব পাবে। আমাদের লড়াই হবে প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে যাওয়ার লড়াই।’সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিটিভির কর্মকর্তা ওমর ফারুক, লিটন হাফিজ, উষ্ণীষ চক্রবর্তী প্রমুখ।