জিডি করতে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে গত বুধবার দিবাগত রাতে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
কাফরুল থানার পুলিশ জানায়, সন্ধ্যায় হুমায়ুন কবির ব্যক্তিগত সমস্যা নিয়ে কাফরুল থানায় জিডি করতে যান। একপর্যায়ে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাতে কাফরুল থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বলেন, থানা চত্বরে ঢোকার আগেই হুমায়ুন কবির হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তিনি হাসপাতালে মারা যান।