জিয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে গঠিত জিয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। গতকাল শনিবার হলের মিলনায়তনে এক অনুষ্ঠানে এটি গঠন করা হয়। হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান। পরে এ ব্যাপারে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। হলের আবাসিক শিক্ষক এস এম হাসান তালুকদারকে কমিটির আহ্বায়ক করা হয়। অ্যাসোসিয়েশনের সদস্য হতে আগ্রহীদের হল কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। মুঠোফোন নম্বর-০১৭১১-৭৩১৫৩৪। বিজ্ঞপ্তি।