জিয়াকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভিন্ন মহল নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে, এমন অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ৩৬৫ জন শিক্ষক।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শিক্ষকেরা। তাঁদের অভিযোগ, ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়াউর রহমান সম্পর্কে সুকৌশলে নতুন প্রজন্মকে বিভ্রান্ত ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।বিবৃতিতে শিক্ষকেরা বলেন, ১৯৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তা ছাড়া বিশেষ স্বার্থান্বেষী মহল দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নির্বিচারে হত্যার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার যে ষড়যন্ত্র করেছিল, তা থেকেও জাতিকে রক্ষা করেছিলেন জিয়া। দেশপ্রেমিক জনগণ এবং সেনাবাহিনী ষড়যন্ত্রের হোতাদের প্রতিহত করে দেশ ও জাতি পুনর্গঠনে জিয়াউর রহমানকে সমর্থন করেছিল।বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে আছেন সদরুল আমিন, মো. আমিনুর রহমান মজুমদার, মো. সিরাজুল ইসলাম, এস এম এ ফায়েজ, আ ফ ম ইউসুফ হায়দার, তাজমেরী এস এ ইসলাম, সৈয়দ আবুল কালাম আজাদ, মো. আখতার হোসেন খান, মো. মোজাম্মেল হক, মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।