জুতার পাহারাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপু ফুল বিক্রি করে। বিপুর বয়স খুব বেশি হলে ১০ বছর। তার সহযোগীর বয়স আরও কম। আজ শনিবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই জুতা নিয়ে বিপাকে পড়ছিলেন। অনেকেরই চোখ যায় ছোট বিপুর দিকে। দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে বসা বিপুর সামনে বেশ কয়েকজন জুতা খুলে রেখে যান। বিপুর ভাষায়, ‘জুতা ফেরত নিতে আইলেই ২০ টাকা দেওন লাগব।’ হঠাৎ ব্যবসার নতুন লাভজনক পথ আবিষ্কারে বিপু ও তার সহযোগীর খুশি দেখে কে।